Posts

শেয়ার বাজার বিগেনার টু এডভান্স (দ্বিতীয় পর্ব)

Image
  বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে? বাংলাদেশে বর্তমানে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ১. ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE): ‍ ঢাকা স্টক এক্সচেঞ্জ ১৯৫৪ সালের ২৮ এপ্রিল ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এসোসিয়েশন লিমিটেডে হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৫৬ সালে এর আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়। ১৯৬২ সালের ২৩ জুন এর নাম পরিবর্তন করে হয় ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লি.। ১৯৬৪ সালের ১৩ মে আবারএর নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। ‍ বিভিন্ন ধাপ পেরিয়ে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে ১৯৫৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ তার ৯/ফ মতিঝিল বাণিজ্যিক এলাকার ঠিকানায় স্থান পায়। ২০১৯ সালে প্রধান কার্যালয় ঢাকার নিকুঞ্জ এলাকায় স্থানান্তরিত হয়। ‍ ২. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE):  ‍ ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ। একটি আধুনিক স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠা লাভের পর এটি দেশের শেয়ার বাজারের উন্নয়নে অনেক নতুন ও উদ্ভাবনী ধারণার সূচনা করেছে। চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ১৮ সদস্য ...

ফান্ডামেন্টাল এনালাইসিস কি? (এ টু জেট) fundamental analysis (A to Z)

Image
  ফান্ডামেন্টাল এনালাইসিস (Fundamental Analysis) বা মৌলিক বিশ্লেষণ ফান্ডামেন্টাল এনালাইসিস কি? একজন নতুন বিনিয়োগকারীর জন্য ফান্ডামেন্টাল এনালাইসিসের ভূমিকা অপরিসীম। কেননা কোন কোম্পানীর  শেয়ার কেনার আগে ঐ কোম্পানীর ফান্ডামেন্টাল বা মৌল ভিত্তি তথা অন্তর্নিহিত শক্তি সম্পর্কে জানা খুবই জরুরী। ‍ ফান্ডামেন্টাল এনালাইসিস বা মৌলিক বিশ্লেষনের মাধ্যমে একটি কোম্পানীর ব্যালেন্স শীট, ক্যাশ ফ্লো, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট ইত্যাদির গুরুত্ববহন তথ্য সম্পর্কে জানা যায় যার মাধ্যমে কোম্পানীটি ভাল না খারাপ সে বিষয়ে ক্রেতা একটি পরিষ্কার ধারনা পেয়ে থাকে। ‍ এছাড়া দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থা অথবা বাজারে সরবরাহ এবং চাহিদার উপর ভিত্তি করে ফান্ডামেন্টাল এনালাইসিসের ভিত্তি পরিবর্তিত হতে পারে। একটি দেশের অর্থনৈতিক ও সার্বিক অবস্থা ভাল থাকলে তা সেই দেশের স্থানীয় কোম্পানী গুলোর দামকে প্রভাবিত করে, যার ফলে শেয়ারের দাম উঠা নামা করে। ‍ আবার দেশের অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক অবস্থার অবনতি হলে কোম্পানীর উৎপাদন, আয় ব্যায়ে তার প্রভাব পড়ে এজন্য দেখা যায় কম্পানির শেয়ারের দাম কমে যাচ্ছে। ‍ মূলকথ...