শেয়ার বাজার বিগেনার টু এডভান্স (দ্বিতীয় পর্ব)
বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে? বাংলাদেশে বর্তমানে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ১. ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE): ঢাকা স্টক এক্সচেঞ্জ ১৯৫৪ সালের ২৮ এপ্রিল ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এসোসিয়েশন লিমিটেডে হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৫৬ সালে এর আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়। ১৯৬২ সালের ২৩ জুন এর নাম পরিবর্তন করে হয় ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লি.। ১৯৬৪ সালের ১৩ মে আবারএর নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। বিভিন্ন ধাপ পেরিয়ে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে ১৯৫৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ তার ৯/ফ মতিঝিল বাণিজ্যিক এলাকার ঠিকানায় স্থান পায়। ২০১৯ সালে প্রধান কার্যালয় ঢাকার নিকুঞ্জ এলাকায় স্থানান্তরিত হয়। ২. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE): ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ। একটি আধুনিক স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠা লাভের পর এটি দেশের শেয়ার বাজারের উন্নয়নে অনেক নতুন ও উদ্ভাবনী ধারণার সূচনা করেছে। চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ১৮ সদস্য ...