শেয়ার বাজার বিগেনার টু এডভান্স (প্রথম পর্ব)
শেয়ার ও শেয়ার বাজার কি ?
শেয়ার ও শেয়ার বাজার হল একটি ব্যবসায়িক প্রক্রিয়া, যেখানে মানুষরা কোম্পানির শেয়ার কেনা-বেচা করে এবং এই শেয়ার বিনিয়োগের মাধ্যমে অর্থ উৎপাতন ও ব্যবসা করে থাকে। এটি একটি দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শেয়ার কি
শেয়ার হচ্ছে একটি কোম্পানির মালিকানার অংশ। এটি কোম্পানীর পুঁজির অংশও বটে। একটি কোম্পানীর অনুমোদিত মূলধনকে সমান অংশবিশিষ্ট কতগুলো ছোট ছোট অংশে ভাগ করা হয়। প্রতিটি অংশকে শেয়ার বলে। এই শেয়ার কেনার মাধ্যমে লোকেরা কোম্পানির মালিকানা অংশ হিসেবে লাভ করতে পারে।
শেয়ার বাজার কি
শেয়ার বাজার হল একটি বাজার যেখানে মানুষরা শেয়ার কিনতে এবং বিক্রি করতে পারেন। এই বাজারে কোম্পানীগুলি তাদের শেয়ার বিক্রি করে মূলধন উত্থাপন করতে পারে এবং লোকেরা তাদের অনুমোদিত মূলধনে নিজেদের টাকা নিবে। এছাড়াও, এই বাজারে শেয়ার মূল্য পরিবর্তন করে, যা বাজারের অবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি এবং কোম্পানীর কার্যক্ষমতা উপর নির্ভর করে। এটি মূলত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে মানুষরা অর্থ বিনিময় করতে পারেন এবং নিজেদের অর্থ প্রস্তুত রাখতে পারেন।
বাংলাদেশের দুটি স্থানে শেয়ার বাজারের কেনাবেচা হয়, একটি হল ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপরটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
শেয়ার বাজারে কেন বিনিয়োগ করবেন?
একটি প্রশ্ন অনেকের মনেই উদ্ভব হয় যে, শেয়ারবাজারে কেন, আরও অনেক তো ব্যবসা আছে। অন্য কোথাও কি পুঁজি বিনিয়োগ করে লাভবান হওয়া যায় না? এ প্রশ্নটি মনে দেখা দেয়া খুবই স্বাভাবিক। যাঁদের মনে এ ধরনের প্রশ্ন জেগে থাকে, তাঁদের উদ্দেশে বলব, শেয়ারবাজার ব্যবসার এমন একটি জায়গা যেখানে একজন বিনিয়োগকারীর ক্ষতির চেয়ে লাভের সম্ভাবনাই বেশি, প্রয়োজন শুধু সচেতনতা ও বিচক্ষণতা।
যাঁরা প্রথমবারের মতো শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন তাদের একটি বিষয় মনে রাখতে হবে, এ বাজারের প্রত্যেকেই ব্যক্তিগতভাবে লাভবান হন, পাশাপাশি রাষ্ট্রীয় ও জাতীয় পর্যায়ে সমৃদ্ধি ঘটে। মূলত আয় এবং মুনাফা- এ দুটোর জন্যই একজন ব্যক্তি শেয়ারবাজারে অংশগ্রহণ করে থাকে।
পাশাপাশি আর একটি বিষয় হলো, বিকল্প আয়ের উৎস হিসেবে শেয়ার বাজারে বিনিয়োগের কোন বিকল্প নেই। এখানে একজন ব্যক্তি চাইলে অতিরিক্ত কোনো লোকবল ছাড়া নিজেই শ্রম দিয়ে লাভবান হতে পারেন। তাই-
▶️ আপনার কষ্টার্জিত অর্থ সঠিক এবং নিরাপদ ভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করুন যাতে ভবিষ্যতে আপনি লাভবান হতে পারেন।
▶️ আপনার হাতে সঞ্চিত তরল টাকার মান প্রতিনিয়ত আনুপাতিক হারে হ্রাস পাচ্ছে। পুঁজিবাজার বিনিয়োগ আপনার টাকার মান আনুপাতিক হরে বৃদ্ধি করে।
▶️ পুঁজিবাজার ব্যবসা করে আপনি কর রেয়াত পেতে পারেন এবং অধিক মুনাফা লাভ করুন।
▶️ পুঁজিবাজারে বিনিয়োগ করে আপনি পছন্দের কোম্পানিতে অংশীদার হচ্ছেন এবং কোম্পানির অর্জিত মূনাফা লাভ করছেন।
▶️ পুঁজিবাজারে আপনার বিনিয়োগকৃত শেয়ার এর মূল্য বৃদ্ধি, বোনাস এবং লভ্যাংশ আপনাকে দীর্ঘমেয়াদী মূনাফা প্রদান করবে।
পরিশেষে বলা যায়, শেয়ারবাজারে বিনিয়োগের অনেক কারণ রয়েছে। এটি অর্থ উপার্জনের একটি দুর্দান্ত উপায় হতে পারে এবং এটি আপনাকে আপনার পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করতে সহায়তা করতে পারে। স্টক মার্কেটে বিনিয়োগ করা একটি স্মার্ট পদক্ষেপ, এবং এটি এমন কিছু যা আপনার অবশ্যই বিবেচনা করা উচিত।
শেয়ার বাজার বিনিয়োগে সময় যা করবেন না
যখন স্টক মার্কেটে বিনিয়োগের কথা আসে, তখন অনেক কিছু বিবেচনা করতে হয়। যাইহোক, আপনি যদি সফল হতে চান তবে কয়েকটি জিনিস আপনার এড়ানো উচিত। স্টক মার্কেটে বিনিয়োগ করার সময় এখানে কয়েকটি জিনিস যা করা উচিত নয়:
যা করবেন না : এ ক্ষেত্রে নিচের বিষয়গুলো মেনে চলুন। যেমন-
▶️ প্রথম কথাই হলো, মার্কেটের অবস্থা যা-ই হোক, আতঙ্কিত হবেন না। এটা আপনার লাভকে ক্ষতিতে রুপান্তরিত করে ছাড়বে।
▶️ ফেস ভ্যালু বলে কোন কথা নেই। যে কোনরুপ এনালাইসিস করার সময় ফেস ভ্যালুর কথা মাথায় আনবেন না। পৃথিবীর দুয়েকটি দেশ ছাড়া আর কোথাও ফেস ভ্যালুর এ ধারনার অস্তিত্ব নেই। সেখানে প্রতিটি শেয়ারের ইউনিট হিসাব করা হয়।
আমাদের দেশে ফেস ভ্যালুর ধারনা প্রধানতঃ মানসিক চাপ সৃষ্টির লক্ষ্যে। কয়েক বছর আগেও আমদের দেশের শেয়ার মার্কেটে ১০/১০০/৫০০/১০০০ প্রভৃতি ফেস ভ্যালুর শেয়ার ছিল কিন্তু সম্প্রতি বিএসইসি সিদ্ধান্ত নিয়েছে সকল কোম্পানীর ফেস ভ্যালু ১০/- টাকা করার। এটি হলে সমস্যা থাকে না।
▶️ চাঙ্গা মার্কেটে কখনোই মাত্রাতিরিক্ত মূল্যে শেয়ার ক্রয় করবেন না। কখনোই এ ধারনা পোষন করে রাখবেন না যে এই দামে শেয়ারটি আর পাওয়া যাবে না। এটা শেয়ার বাজার, এখানে সবই সম্ভব। সর্ব নিম্ম দামে এই শেয়ারটি অবশ্যই পাবেন।, কদিন অপেক্ষা করেই দেখুন।
পিছনে ফিরে তাকালে দেখবেন ১৯৯৬ সালে সিঙ্গারের একটি শেয়ারের দাম ছিল ২৬,০০০/- টাকা, শাইনপুকুর সিরামিকের দাম ছিল ৫০০/- টাকার উপরে। আর এখন? আপনি যদি মনে করে থাকেন যে যেহেতু মার্কেটে প্রচুর টাকা ঢুকেছে, প্রচুর বিনিয়োগকারী এখন বাজারে, সূচকও মগডালে- এ কারনে শেয়ারের মূল্য কমবে না, তাহলে আপনার এ ধারনা ভুল।
▶️ কখনোই সর্বনিম্ম দামে শেয়ার কেনার কিংবা সর্বোচ্চ দরে শেয়ার বেচার চেষ্টা করবেন না।
▶️ সবচেয়ে বেশী লাভ ধরার জন্য কখনোই বসে থাকবেন না। ঐটা কেবল বোকারাই করে।
▶️ অন্যের কথায় প্রভাবিত হবেন না। তবে অন্যের মতামত ও পরামর্শ নিতে কার্পন্য করবেন না। কেননা পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় আপনার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করবে।
▶️ সবগুলো শেয়ারে বিনিয়োগ করতে যাবেন না। আপনি বেছে বেছে আপনার পোর্টফোলিও নির্ধারন করে নিন।
▶️ ধার কর্জ বা ঋণ করে এ বাজারে বিনিয়োগ করা মোটেই উচিৎ নয়।
▶️ কখনোই অন্যকে অনুসরন করবেন না। কারন আপনার লাভ বা লোকসান আপনাকেই বহন করতে হবে।
▶️ সবাই কিনছে বলে ঐ শেয়ার আপনাকেও কিনতে হবে এমন মানসিকতা থেকে দূরে থাকুন। বরং তখন আপনার ঐ শেয়ার থাকলে সেটা বেচার সময়।
▶️ লোকসানী কোম্পানীর শেয়ার পরিত্যাগ করুন। (Avoid loss-making companies)
▶️ কোন বিশেষ শেয়ারের প্রেমে পড়া মোটেই ভাল লক্ষণ নয়। কোন একটি শেয়ার একবার বা একাধিকবার কিনে লাভ হলে সেটাতে সবসময়ই লাভ হবে এমন ধারনা বা কুসংস্কার থেকে বেড়িয়ে আসতে হবে।
▶️ শেয়ার বাজারের কোন একটি বিশেষ কোম্পানীকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবেন না। একটা কথা সর্বদা মনে রাখবেন, বেশীরভাগ বিনিয়োগকারী যা ভাবেন শেয়ারবাজারে ঘটে ঠিক তার উল্টোটা।
▶️ সকল পরিস্থিতিতে একই কৌশল খাটে না। বুলিশ বা চাঙ্গা বাজারে যে কৌশল তা কিন্তু বিয়ারিশ বা মন্দা বাজারে খাটে না। তেল-গ্যাস সেক্টরের কৌশল ব্যাংক সেক্টরে খাটে না। আবার সবার জন্য একই কৌশল খাটে না। কেউ একজন কোন এক কৌশলে লাভ করেছে বলে আপনিও একই ভাবে লাভ করবেন এমন আশা করা বোকামি।
▶️ কেবল লভ্যাংশ প্রদানের মাপকাঠিতে শেয়ার কিনতে যাবেন না। কোম্পানীর আয়-ব্যায়, লাভ-ক্ষতি, লভ্যাংশ প্রদানের সক্ষমতা সহ কোম্পানীর নেট এসেট ভ্যালু, বাজারে মোট শেয়ারের সংখ্যা তথাপি সব কিছুই বিবেচনায় রাখতে হবে।
শেয়ার ছেড়ে দিয়ে মার্কেট পতন বা কারেকশনের জন্য অপেক্ষায় থাকুন। মনে রাখবেন, এই চাঙ্গা সময়ে দড় পতনের বিষয়টি বেশীরভাগ লোকই চিন্তা করে না। এটা মানুষের স্বাভাবিক মানসিকতা।
▶️ সব সময় মার্কেট ট্রেন্ড খেয়াল করুন। কেননা নিত্য ব্যবসায়িদের জন্য এ ট্রেন্ডই লাভ ক্ষতির কারন। ট্রেন্ড এর ব্যাপারেও আপনাকে সাবধান হয়তে হবে। দেখা গেল কোন একটি শেয়ারের দাম বাড়ছে, আপনি না বুঝে হোক আর গুজবের ভিত্তিতে হোক কিনে ফেললেন, এবং এর দাম বাড়তে থাকলো। কিন্তু যেদিনই আপনার কেনা শেয়ারটি ম্যাচিউর্ড হলো, সেদিন থেকেই দাম পড়া শুরু হলো। আর এই ফাঁকে একদল শেয়ার ব্যবসায়ী ঠিকই লাভ করে বেড়িয়ে গেছে। তখন চোখে সর্ষে ফুল দেখা ছাড়া আর কোন উপায় আছে আপনার?
▶️ আপনি যদি নিয়মিত শেয়ার ব্যবসায়ী হন, তাহলে প্রতিদিন অন্ততঃ এক/দুই ঘণ্টা এর তথ্য উপাত্ত বিশ্লেষনে ব্যয় করুন। একজন গোয়েন্দার মত কোম্পানীর হাঁড়ির খবর নেয়ার চেষ্টা করুন।
▶️ কোন কোম্পানীর শেয়ারের দাম বাড়তে থাকলে কেন বাড়ছে সেটা জানার চেষ্টা করুন। অনাকাঙ্খিতভাবে কোন শেয়ারের দাম বাড়তে থাকলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তার লাগাম টেনে ধরার জন্য ইদানিং নানা পদক্ষেপ নিচ্ছে। আপনি ঐ শেয়ার কিনে ফেললে বিএসইসির সিদ্ধান্তের কারনে ক্ষতিগ্রস্থ হতে পারেন। শেয়ার কেনার সময় এটিও মাথায় রাখুন।
▶️ মার্কেট যখন চাঙ্গা হয়তে শুরু করে তখন থেকেই অল্প অল্প করে অর্থাৎ বিভিন্ন কিস্তিতে শেয়ার কিনতে থাকুন। মনে রাখবেন, একই সাথে সবগুলো শেয়ারের দাম বাড়ে না এবং সবগুলো শেয়ারের দাম একই সাথে কমেও না।
▶️ মার্কেট যখন চাঙ্গা হয়তে শুরু করে, রেকর্ড ডেট যখনই থাক, কাঙ্ক্ষিত মূল্যে পৌছালে শেয়ার ছেড়ে দিন। এরপর আবার মার্কেট কারেকশনের জন্য অপেক্ষা করুন।
▶️ কোম্পানীর ডিভিডেন্ড গ্রহন করবেন কিনা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। বেশীরভাগ ক্ষেত্রে রেকর্ড ডেট-এর আগে দাম বৃদ্ধির চরম পর্যায়ে শেয়ার বিক্রয় করে দেওয়াই উত্তম। কিনতে চাইলে রেকর্ড ডেটের পরে কিনুন।
▶️ মার্কেটঁ ট্রেন্ড খেয়াল করুন। কেননা কিছু শেয়ারের দাম বাড়ছে আরও বাড়ার জন্য, আর কিছু শেয়ারের দাম বাড়ছে আরও কমার জন্য।
▶️ যদি শেয়ার বাজার থেকে লাভবান হয়তে চান তবে বাজারের নেতিবাচক এবং ক্ষতির দিকগুলো আগে জানুন।
▶️ পত্র-পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া এবং অনলাইন থেকে সার্বিক পরিস্থিতির খবর রাখুন। ডিএসসি, সিএসসি, বিএসইসি ও সিডিবিএল এর ওয়েবসাইটগুলো প্রতিদিনই দেখুন, বিশ্লেষন করুন। এখানে প্রতিদিনই নানা নিউজ চলমান থাকে, সেগুলোও পড়ুন। মোট কথা তথ্যের দিক থেকে আপডেট থাকুন। শেয়ার বাজার তথ্য সংক্রান্ত বাজার। যার কাছে যত তথ্য আছে সে তত এগিয়ে থাকবে।
.jpg)
Comments
Post a Comment